ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়িতে শিলাবৃষ্টি: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

ফুলবাড়িতে শিলাবৃষ্টি: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলাতে তীব্র শিলাবৃষ্টিতে কয়েক হাজার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় আকারের শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং আম-লিচুসহ বিভিন্ন ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে এ শিলাবৃষ্টি হয়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে বড় বড় শিলা পড়তে থাকে। এতে রুদ্রানী গ্রামসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রুদ্রানী গ্রামের বাসিন্দা মসলেম উদ্দিন বলেন, হঠাৎ করেই বড় বড় শিলা পড়তে শুরু করে। শিলার আঘাতে ঘরের টিনের চাল পুরোপুরি ফুটো হয়ে গেছে।

এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম জানান, শিলাবৃষ্টির আঘাতে রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের আশপাশের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হাছান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ফুলবাড়ি,শিলাবৃষ্টি,ফসল,ক্ষতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত