ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা

কিশোরগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জেল-জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর পচা মাংস বিক্রির দায়ে বিজয় গোস্ত বিতাণের মালিক মো. বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় অভিযানে জব্দ করা ১১৫ কেজি পচা মাংস ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে পচা মাংস বিক্রির খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।”

কিশোরগঞ্জ,পচা মাংস,ব্যবসায়ী,জেল-জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত