ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে প্রবেশের সময় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।

নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, দয়ারবাজার এলাকার তিন যুবক—সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০)—মাদক আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

বাংলাদেশি নিহত,ভারতীয় খাসিয়ার গুলি,কোম্পানীগঞ্জ সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত