ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতীয় ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা জব্দ

ভারতীয় ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিভিন্ন বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩০ কেজি গাঁজা জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই সময়ে সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এছাড়া, মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

জব্দকৃত সকল মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ মাদক বিরোধী অভিযানে মোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা, ৪৮ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল বিয়ার এবং ৪৪ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়েছে।

ভারতীয়,মদ,গাঁজা,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত