ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদে রাস্তায় ডিজে চলতে দেওয়া হবে না: সাটুরিয়ার ইউএনও

ঈদে রাস্তায় ডিজে চলতে দেওয়া হবে না: সাটুরিয়ার ইউএনও

‎‎ঈদুল আযহা উপলক্ষে সাটুরিয়ার কোনো রাস্তায় ও যানবাহনে ডিজে পার্টি হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

‎শনিবার (২৩ মে) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলার মিনি হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এসব কথা বলেন তিনি।

‎আইন-শৃঙ্খলা সভার বিভিন্ন সদস্যদের বক্তব্যের উত্তরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, সাটুরিয়ার বিভিন্ন গ্রামে টং বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা আড্ডা দেন। তা আজ থেকেই অপসারণ করা শুরু হবে।

একই সঙ্গে ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে কথা বলেছেন তিনি। অবৈধ বালু, মাটি উত্তোলনে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎কাজী মোহাম্মদ অনিক ইসলাম আরো বলেন, সাটুরিয়া বাসস্ট্যান্ড ও বালিয়াটি জমিদার বাড়িতে যানজট ঠেকাতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।

‎মাসিক আইন-শৃঙ্খলা সভায় আরো ও বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, আবুল বাশার সরকার,বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন পিন্টু সহ আরো অনেকে।

ঈদ,ডিজে,সাটুরিয়া,ইউএনও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত