ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মৌলভীবাজারে পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে পরিবেশ দূষণের দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের চৌমুহনা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধে একটি ভাঙ্গারী প্লাস্টিক কারখানা ও শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা-কে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মৌলভীবাজার,পরিবেশ দূষণ,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত