অনলাইন সংস্করণ
১৮:৪৩, ২৯ মে, ২০২৬
মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ট্রেনের খালি একটি ওয়াগন লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এ জন্য হাইড্রোলিক টুলভ্যান ঘটনাস্থলে নেওয়া হচ্ছে।
শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।