ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকারের ৫৪ বোতল মদ জব্দ

বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকারের ৫৪ বোতল মদ জব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকারের ৫৪ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের মোট সিজার মূল্য ৮১ হাজার টাকা।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জব্দ,৫৪ বোতল মদ,বিভিন্ন প্রকার,ভারতীয়,বিজিবির অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত