ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে জোর, গেজেট হচ্ছে ৫ স্থান

রংপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে জোর, গেজেট হচ্ছে ৫ স্থান

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেছেন, রংপুর বিভাগের পাঁচটি প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণের জন্য গেজেট প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে সংরক্ষিত স্থানের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

শনিবার সকালে তাজহাট জমিদার বাড়ি-তে অনুষ্ঠিত ‘রংপুর জাদুঘর—বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবিনা আলম বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে অনুসন্ধান, জরিপ ও খনন কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন নতুন প্রত্নস্থলের তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত এবং জমি-সংক্রান্ত বিষয়গুলো জেলা প্রশাসনের সহায়তায় যাচাই-বাছাই করে সংরক্ষণের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অনুসন্ধান ও জরিপের পর ধাপে ধাপে খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। রংপুরে আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার পর থেকে এ কার্যক্রম আরও গতিশীল হয়েছে। রংপুর অঞ্চলের সব গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান পর্যায়ক্রমে সংরক্ষণের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে তাজহাট জমিদার বাড়ির মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান এবং রংপুর আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চলমান বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।

রংপুর জাদুঘর-এর আয়োজিত সেমিনারে দর্শনার্থী, টুরিস্ট পুলিশ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গেজেট হচ্ছে ৫ স্থান,প্রত্নতাত্ত্বিক নিদর্শন,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত