ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগে স্বামী আটক 

স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগে স্বামী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রী রোজিনা খাতুন (১৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করার চেষ্টার অভিযোগে স্বামী রাতুল (২৪) কে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ জুন ) রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে। আটক রাতুল সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াই টুপি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে রাতুল তার শ্বশুর বাড়ি বালিহুদাই আসে। এরপর রবিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় ।এক পর্যায়ে রাতুল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রোজিনা খাতুন কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে। এরপর তাকে জীবননগর থানা পুলিশের হস্তান্ত করা হয়।সকালে ভুক্তভোগীর রোজিনা খাতুন বাদী হয়ে স্বামী রাতুলের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত