ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে একই কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় হাজী মিজানুর রহমান বাবলুকে বহিষ্কার করা হলো।

একই সঙ্গে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিষ্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ব্যবস্থার নির্দেশ,৫ জন,বহিষ্কার,বিএনপি নেতা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত