
পটুয়াখালীর মির্জাগঞ্জে বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমিতির সদস্যদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী উন্নত মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
৯ আগস্ট (রবিবার) সকাল ১০টায় জেলা সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উন্নত মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন ও বক্তব্য দেন মো. সেলিম ফকির (এনডিসি), নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ।
ভার্চুয়ালি বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
এ ছাড়া বক্তব্য দেন মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ, কে এম শহিদুল ইসলাম টেকনিক্যাল কলেজ ও প্রশিক্ষক।
এছাড়াও পশ্চিম সুবিদখালী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড ও মনোহরখালী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেডের ৬২ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মোর্শেদ, সহকারী পরিদর্শক, মির্জাগঞ্জ সমবায় কার্যালয়।