ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে এসআরবি ১৩। শুক্রবার সকালে গঙ্গাছড়া উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে গাজা উদ্ধার ও ওই দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বাবুপাড়া রেল গেইট এলাকার মোঃ আব্দুল হকের স্ত্রী মোছাঃ মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মোছাঃ মুন্নি বেগম (৫৫)।এসআরবি তেরো রংপুর সদর দপ্তরের বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘরের স্থলে অভিযানের সময় ঐ দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে ঐ দুই নারীকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এসআরবি। পরে গঙ্গাছড়া থানায় তাদের হস্তান্তর করা হয়।এসআরবির এই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন থেকে ওই দুই নারী মাদক ব্যবসায় জড়িত । গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলোমাদক ব্যবসায়ীদের খুঁজে বের করতে এসআরবিকে সহযোগিতা করবে।

গ্রেফতার,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত