ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুরের চারাভাঙ্গা গ্রামের মৃত উছন আলীর ছেলে মো. শাকিল মিয়া (২৩), বেঙ্গাডোবা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া (২০) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মাগুরি গ্রামের মো. মন্তু মিয়ার ছেলে মো. জয়নাল মিয়া (৩৮)।

র‌্যাব সূত্র জানায়, এর আগে দুপুরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কালাউক বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলা সদর এলাকা থেকে সিএনজিযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ লাখাইয়ের দিকে যাচ্ছে।

ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি লাখাইয়ের বুল্লা বাঁশ বাজার এলাকার পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সিএনজিকে সংকেত দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তাদের দেখানো মতে সিএনজির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ করা হয় সিএনজিটিও। গাঁজা পাওয়ার অপরাধে তাদের গ্রেফতার দেখানো হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদের লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার,৩ মাদক কারবারি,২০ কেজি গাঁজা,লাখাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত