ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলায় স্বামী হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ

ভোলায় স্বামী হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো করে পাতিলে রাখার আলোচিত ঘটনার মামলায় স্ত্রী নুরনাহার বেগম (৪০) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. এনায়েত উল্যাহ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার আগের রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে ফরহাদ হোসেন টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে স্ত্রী নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে টুকরো করে পাতিলে রাখেন।

সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তমাখা দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে নুরনাহার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

ঘটনার পর হত্যাকাণ্ডটি ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্ত্রীর ফাঁসির আদেশ,স্বামী হত্যা মামলা,ভোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত