ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে জেন্ডার সমতা ও ন্যায়বিচার নিয়ে মতবিনিময় সভা

কাউখালীতে জেন্ডার সমতা ও ন্যায়বিচার নিয়ে মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে ‘কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায়ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) কাউখালীর আরজে অ্যান্ড মিডিয়া সেন্টারে মানবাধিকার সংস্থা ‘নাগরিক উদ্যোগ’-এর বাস্তবায়নে এবং ‘ব্রট ফার ডাই ওয়েল্ট’ (Brot für die Welt)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

‘স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী সদর ইউনিয়ন আরজেএমএফ সদস্য শহিদুল আলম।

এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের ম্যানেজার মিঠুন দত্ত, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এবং প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন। এছাড়াও আরজেএমএফ সদস্য শামিমা আক্তার ও শামীমা আরা বেগম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের বরিশাল এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিরোধ মীমাংসায় জেন্ডার সমতা বজায় রাখতে নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং সঠিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা।

মতবিনিময় সভা,ন্যায়বিচার,জেন্ডার সমতা,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত