ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক রোধ ও শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ সুপারিশ

কাউখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক রোধ ও শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ সুপারিশ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন করা হয়। বিবাহ রেজিস্ট্রিতে স্বচ্ছতা আনতে এবং রাজস্ব বৃদ্ধি করতে বিবাহ রেজিস্ট্রির সময় সরকার নির্ধারিত ফি ক্যাশ মেমোর মাধ্যমে গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালকদের গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে ব্যাটারিচালিত যানবাহন চালকদের ড্রাইভিংয়ের প্রাথমিক ধারণা দিতে একদিনের প্রশিক্ষণ কর্মশালার আহ্বান জানান বক্তারা।

এছাড়া শিক্ষা সংকট নিরসনে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি উঠে আসে। এ সময় বক্তারা বলেন, মূল শিক্ষক না আসা পর্যন্ত শিক্ষার মান বজায় রাখতে ‘অতিথি শিক্ষক’ নিয়োগের প্রস্তাব করা হয়।

মাদক নির্মূলে বক্তারা বলেন, মাদক প্রতিরোধে সন্দেহভাজনদের প্রয়োজনে ডোপ টেস্ট করানোর দাবি জানান উপস্থিত সদস্যরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।” আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার এবং সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার ও রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

একগুচ্ছ সুপারিশ,শিক্ষার মানোন্নয়ন,মাদক রোধ,কাউখালীতে আইন-শৃঙ্খলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত