ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সখীপুরে সড়কে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু, গলায় কাটার চিহ্ন

সখীপুরে সড়কে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু, গলায় কাটার চিহ্ন

টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফিক (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহত আউয়াল শফিক উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, সড়কে পড়ে থাকা অবস্থায় তার গলায় কাটার চিহ্ন দেখা যায়। এ কারণে ঘটনাটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

নিহতের বোনজামাই সুজন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেলেও গলায় কাটার চিহ্ন থাকার বিষয়টি নতুন করে রহস্যের সৃষ্টি করেছে। তিনি আউয়াল শফিকের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

গলায় কাটার চিহ্ন,রহস্যজনক মৃত্যু,স্বাস্থ্য সহকারী,সখীপুরে সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত