
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডিগ্রি অনার্স মাস্টার্স স্টুডেন্টস (ডিঅমস) অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
পাঠচক্রে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন হাতিয়া ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক ও সাংবাদিক মোজাম্মেল হক সজল।
ডিঅমসের সভাপতি ফরিদ হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবৃত্তিশিল্পী হারুন মাহমুদ, হাবিবুর রহমান ইমন, সোহাগ মোড়ল, সাদমান সাদিসহ অন্যরা।
এ সময় কবিতা আবৃত্তির পাশাপাশি পাঠচক্রে সখীপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।