ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি আটক

সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি আটক

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের মামলার প্রধান আসামি তার স্বামী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

গুমের শিকার গৃহবধূ চন্দনা রবিউল ইসলাম রবির দ্বিতীয় স্ত্রী। তিনি তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।

গত ১৪ জুন সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ চন্দনা। তার স্বজনদের দাবি, স্বামী রবিউল ইসলাম রবি তাকে গুম করেছেন।

এ ঘটনায় চন্দনার বাবা মহিউদ্দীন শেখ ওই সময় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ভেন্ডার রবিকে প্রধান আসামি করে আরও কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে অভিযোগ দায়ের করেন চন্দনার পিতা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আদালতের নির্দেশে গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি আলোচিত রবিউল ইসলাম রবিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে চন্দনা গুমের সঙ্গে তার স্বামী রবিউল ইসলাম রবি জড়িত কি না, তা জানা যাবে।

রবি আটক,প্রধান আসামি ভেন্ডার,চন্দনা গুম মামলা,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত