অনলাইন সংস্করণ
২২:১৮, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
রোববার ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব (এনটিভি খুলনা ব্যুরো প্রধান), সহ-সভাপতি মাসুদুর রহমান রানা (বার্তা সম্পাদক সময়ের খবর), সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান (ইন্ডেপেনডেন্ট টিভি), সহ-সাধারণ ফকির শহিদুল ইসলাম (দিনকাল), কোষাধ্যক্ষ মো: রাজু আহমেদ (গ্রামের কাগজ ও আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো প্রধান), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: খায়রুল আলম (সময়ের খবর), নির্বাহী সদস্য যথাক্রমে হাসান আহমেদ মোল্লা (দৈনিক তথ্য), কনক রহমান (একাত্তর টিভি), এস এম মাহবুবুর রহমান (খুলনা গেজেট),দ্বীন মোহাম্মদ রেজা সোগাগ (দৈনিক প্রবর্তন) ও রামিম চৌধুরী (এখন টিভি)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। সদস্য ছিলেন, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও খুলনা গ্রেজেট পত্রিকার সহকারী সম্পাদক মো: আনিস উদ্দিন। নির্বাচনে সার্বক্ষনিক পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তর খুলনার সহকারী তথ্য অফিসার রমজান আলী।