ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে দেবহাটায় আলোচনা সভা

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে দেবহাটায় আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও কর্মী, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা,দেবহাটা,স্বাক্ষরতা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত