ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ন্যায্য মজুরি চান খাদ্য গুদাম শ্রমিকরা, নীলফামারীতে মানববন্ধন

ন্যায্য মজুরি চান খাদ্য গুদাম শ্রমিকরা, নীলফামারীতে মানববন্ধন

সরকার নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে নীলফামারী সদর উপজেলা এলএসডি (খাদ্য গুদাম)-এর শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শতাধিক শ্রমিকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে খাদ্য গুদামে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ন্যায্য মজুরি থেকে বঞ্চিত থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ বয়সে এসে অন্য কোনো পেশায় যাওয়ারও সুযোগ নেই।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, সদর খাদ্য গুদামের ঠিকাদার সরকারি নির্ধারিত মজুরি দিতে নানা ধরনের টালবাহানা করছেন। তারা ন্যায্য পাওনা ও মজুরি দাবি করলে উল্টো বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

মানববন্ধন শেষে আন্দোলনরত শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত তাসনীম আওনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এ সময় শ্রমিকরা দ্রুত তাদের সরকারি নির্ধারিত ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন,নীলফামারী,খাদ্য গুদাম,শ্রমিক,ন্যায্য মজুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত