ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শার্শায় ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১

শার্শায় ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির সদর দপ্তর এক প্রেসনোটে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোরের একজন দক্ষ জুয়েলারির মাধ্যমে যাচাই করা হয়েছে। সেগুলো খাঁটি স্বর্ণ এবং ২৪ ক্যারেটের বলে জানানো হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম এবং বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। রিপনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ১,স্বর্ণের বার জব্দ,৭ কোটি ৬৭ লাখ টাকা,শার্শা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত