ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা

সিরাজগঞ্জে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা

উত্তম কাজ ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাকে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ওসি রাকিবুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

সভায় সেপ্টেম্বর মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, মামলা-সংক্রান্ত অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার, উদ্ধার এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, মানবসেবায় পুলিশের দায়িত্ব গুরুত্বপূর্ণ। ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনগণের সেবায় পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২ পুলিশ কর্মকর্তা,শ্রেষ্ঠ সম্মাননা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত