ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পলাশডাঙ্গা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ণবাসন গ্রামের সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা গ্রামের নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (১৮)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে উল্লেখিত এলাকায় ওই সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা বিশেষ কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

৬ নেতাকর্মী গ্রেপ্তার,ছাত্রলীগ,মিছিলের প্রস্তুতি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত