
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের তিন উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত সংসদ সদস্য (৩৩০) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাটমোহর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা সাংবাদিকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের বক্তব্য শোনেন এবং জনস্বার্থে গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
সভায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া এলাকার উন্নয়ন ও জনসাধারণের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
এ সময় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি মো. রকিবুল ইসলাম টুকন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাছিদ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক তুষার, কালবেলার সাংবাদিক জুয়েল, দৈনিক কালের কণ্ঠের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানা এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুলসহ অনেকে।
সভায় তিন উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।