ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, তথ্যসেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন উপস্থিত ছিলেন।

দিবস উদযাপন,জাতীয় কন্যাশিশু দিবস,আন্তর্জাতিক ও জাতীয়,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত