ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ায় বক শিকারের অভিযোগে আটক ১, উদ্ধার ৯টি বক

উখিয়ায় বক শিকারের অভিযোগে আটক ১, উদ্ধার ৯টি বক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯টি জীবিত বকসহ মোহাম্মদ তারেক নামে এক বক শিকারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মোহাম্মদ তারেক মাছকারিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম ইসহাক আহম্মেদ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, মাছকারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯টি জীবিত বকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

উদ্ধার ৯টি বক,আটক ১,বক শিকারের অভিযোগ,উখিয়ায় বক শিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত