ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় দুর্যোগ মোকাবিলায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া

পাবনায় দুর্যোগ মোকাবিলায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পাবনায়ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. উম্মে তাবাসসুম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজী মো. দিদারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শফিউল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনার সার্বিক সহযোগিতায় আয়োজিত মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

ভূমিকম্পবিষয়ক মহড়া,অগ্নিকাণ্ড,দুর্যোগ মোকাবিলা,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত