ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৪০০ জনকে শাড়ি-লুঙ্গি বিতরণ

মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৪০০ জনকে শাড়ি-লুঙ্গি বিতরণ

‘ধর্ম যার যার, উৎসব সবার—মানবতার বন্ধনে সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের ইদ্রাকপুরে নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।

আফরোজা ফিরোজ ল’ফার্মের সৌজন্যে এবং অ্যাডভোকেট এ. বি. এম. ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ৪০০ জনের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মো. নাছির উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা আয়নাল হক স্বপন, মোখলেছুর রহমান খোকন, অ্যাডভোকেট মো. আবুসাঈদ সোহান, সংগঠনের মহাসচিব আবুতাহের সীমান্ত, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক মো. আওলাদ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন নাসরিন ফিরোজ হলি, তাহমিনা ফিরোজ তুলি ও ফারহানা ফিরোজ ইভা।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শাড়ি-লুঙ্গি বিতরণ,৪০০ জন,দুর্গাপূজা উপলক্ষে,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত