
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করে গেছেন। বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষই নিরাপদ।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে জেলা বিএনপি ও এর ১৮টি ইউনিটের সুপার ফাইভ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এবারের শারদীয় দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, “১৭ বছর আমরা কষ্ট করেছি, জেল-জুলুম, নির্যাতন-অত্যাচার সহ্য করেছি। শুধু এ দেশের মানুষকে ভালো রাখার জন্য। সবার দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবেন, আর তাদের নিরাপত্তা বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আজিজ সরকার, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, মতিউর রহমান সরকার, আব্দুল কাদের সেখ, মতিয়ার রহমান আকন্দ, হাজী জামাল উদ্দিন ভুইয়া, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, বিএনপি নেতা ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, অধ্যাপক আবু শামিম, লিয়াকত আলী খান, ব্যারিস্টার আব্দুল বাতেন, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, মোস্তফা নোমান আলাল, ইমরুল কায়েস প্রেম ও আবু সাইদ সুইট প্রমুখ।