ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গভীর রাতে সিএনজিতে আগুন, নিঃস্ব হওয়ার শঙ্কায় চালক

গভীর রাতে সিএনজিতে আগুন, নিঃস্ব হওয়ার শঙ্কায় চালক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর মধ্যপাড়া গ্রামে গভীর রাতে এক অসহায় পরিবারের সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিএনজিচালক মনিরুল ইসলাম (৪০) ও তার পরিবার হতাশায় পড়েছে। এই সিএনজি চালিয়েই তিনি পরিবারের সংসার চালাতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিএনজির মালিক ও চালক মনিরুল ইসলাম শুক্রবার রাতে গাড়ি চালিয়ে বাড়িতে ফেরেন। তার পরিবারের একমাত্র সম্বল সিএনজিটি বাড়ির উঠানে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা সিএনজিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সিএনজিটি পুড়ে যায়। তবে কী কারণে সিএনজিতে আগুন দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ‘আলোকিত বাংলাদেশ’কে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শঙ্কায় চালক,নিঃস্ব হওয়া,সিএনজিতে আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত