
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ইউছুফ রাজুর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার চৌমুহনীতে এডিপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে সংগঠনটির পক্ষ থেকে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নাসিমুল গনি মহল, পৌরসভার আমির জসিম উদ্দিন এবং এডিপির নোয়াখালী জেলা সভাপতি সাহাব উদ্দিনসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, বেগমগঞ্জ উপজেলা সভাপতি বদিউর আলম, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ ও আবদুল মোল্লাসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মাওলানা আবদুল কাইয়ুমের মামুন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।