ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌবাড়িয়া দক্ষিণপাড়ায় ছেলের সঙ্গে অভিমান করে বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

নিহত বেগম ওই এলাকার মৃত রহমান বিশ্বাসের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে শুভর সঙ্গে রাগারাগির একপর্যায়ে তিনি বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা ভাঙ্গুড়া থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মায়ের আত্মহত্যা,ছেলের সঙ্গে অভিমান,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত