ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক, দখল ও চাঁদাবাজিমুক্ত যুবদল গড়তে হবে: ফখরুল ইসলাম

মাদক, দখল ও চাঁদাবাজিমুক্ত যুবদল গড়তে হবে: ফখরুল ইসলাম

জাতীয় নির্বাচনের মতো ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজ করার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। তিনি বলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) এলাকায় মাদক, জমি দখল, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যমুক্ত যুবদল গড়ে তুলতে হবে।

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গড়া জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বিকেলে কোম্পানীগঞ্জ সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে ফখরুল ইসলাম এমপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সেভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন। কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজম খান, আবদুল মতিন লিটন, সগীর, মেহেসী হাসান টিপু, ছালেহ উদ্দীন সুমন, ওবায়দুল হক রাফেল, মাজহারুল হক তৌহিদসহ অনেকে।

এর আগে সকালে সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া, জেলা যুবদলের সভাপতি ও প্রধান বক্তা মনজুরুল আজীম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ, সাবেক যুবদল সভাপতি ওমর ফারুক, যুবদলের সদস্যসচিব নুরুল হুদা, সাবেক ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ অনেকে।

পরে মাঠ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

ফখরুল ইসলাম,চাঁদাবাজিমুক্ত যুবদল,মাদক, দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত