ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলায় জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে আহত

ভোলায় জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে আহত

ভোলায় জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীসহ চারজনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীফ পাটোয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. বাবুল (৫৫), রহিমা বেগম (৪৫), নিরুতাজ বেগম (৪২) ও রিজিয়া বেগম (৮০)।

এ ঘটনায় শুক্রবার মো. হাসেম বাদী হয়ে ভোলা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আহতদের অভিযোগ, পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীফ পাটোয়ারী বাড়ির নাছির আহম্মেদ গংয়ের সঙ্গে একই বাড়ির ইউনুস গংয়ের দীর্ঘদিন ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে ইউনুসের নেতৃত্বে শফিক, বিল্লাল, আমজাদ, আছমা ও পিয়ারা বেগমসহ ৮ থেকে ১০ জন লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে নাছির আহম্মেদের বসতঘরে হামলা চালান এবং বাথরুম ভাঙচুর করেন।

এ সময় বাবুল ও রহিমা বাধা দিলে ইউনুস লোহার রড দিয়ে বাবুলকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। অন্যদিকে শফিকসহ হামলাকারীরা রহিমাসহ অন্তত চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শুক্রবার নাছির আহম্মেদের ছেলে মো. হাসেম বাদী হয়ে ভোলা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ইউনুসের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পিটিয়ে আহত,স্বামী-স্ত্রীসহ চারজন,জমি নিয়ে বিরোধ,ভোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত