
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ খালিদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। আটক খালিদ হোসেন উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাধিকাগঞ্জ গ্রামে অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ খালিদ হোসেনকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক খালিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হবে।