ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্নীতি করলে সরকারি চাকরি ছাড়তে হবে: খোকন এমপি

দুর্নীতি করলে সরকারি চাকরি ছাড়তে হবে: খোকন এমপি

দেশকে বাঁচাতে হলে দুর্নীতিমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর পরও যদি কেউ দুর্নীতি করেন, তাহলে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া আফুলশি নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন আরও বলেন, দেশে এক শ্রেণির মানুষ রয়েছে, যারা সাধারণ জনগণের কষ্টার্জিত টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করে। এ ধরনের দুর্নীতিও বন্ধ করতে হবে।

মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্যসচিব কুতুবউদ্দিন সানি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন লিটন, বিএনপি নেতা মাসুদের রহমান, মাদ্রাসার সদস্য মাহফুজুল হক আহরান, বিএনপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মাইন উদ্দিন মায়া মেম্বারসহ আরও অনেকে।

খোকন এমপি,সরকারি চাকরি,দুর্নীতি করলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত