ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রায়সুল আলম। এতে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্যসচিব হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দল, শ্রমিক দল ও তাঁতি দলসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির বিভিন্ন দিক তুলে ধরেন নেতারা।

আলোচনা সভা,বিএনপির র‍্যালি,৭ নভেম্বর,ভোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত