ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি রোববার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান তিনি। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরো সমৃদ্ধ হবে। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, পৌর প্রশাসক মো. শাহাদৎ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ প্রমূখ। এ অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসি গোল্ড কাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত