ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে দুটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ, মুন্সিগঞ্জের উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু এবং একই এলাকার মালিরপাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাট শেখ।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। আদালতের কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতীয় ২৬৬ বোতল ফেনসিডিলসহ গাড়িচালক কাজী দিপু ও তার সহকারী সম্রাট শেখকে গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

অন্যদিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আলম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন ও ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।

মামলা দুটি তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

তিনজনের যাবজ্জীবন,মাদক মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত