ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতাউর রহমান মুকুল আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আলোকদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো জানানো হয়নি।

গ্রেপ্তার,আ. লীগ নেতা,সাবেক ইউপি চেয়ারম্যান,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত