ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ১০ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে এ সার ও বীজ বিতরণ করা হয়।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

এ সময় তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা গোলাম আজম, নুরুল ইসলাম গোলাম, আলতাব হোসেন প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিশু আক্তার ও সাব্বির আহম্মেদ শুভ প্রমুখ।

উল্লেখ্য, প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়েছে।

বীজ বিতরণ,সার ও সরিষা,প্রান্তিক কৃষক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত