ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জে বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ওই বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে

ওই বাজারের ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে পাশের আরো ২ টি ফার্ণিচারের দোকানে আগুন ধরে যায়। স্থানীয়রা এ আগুন নিভাতে ব্যর্থ হলেও প্রায় ৫৫ লাখ টাকার মালামাল সরিয়ে নেয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক মঞ্জুরুল আলম বলেন, কিভাবে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক এখন নিঃস্ব এবং তারা চরম হতাশায় ভুগছেন। এ বিষয়ে তাড়াশ থানার ওসি ইমাম জাফর আলোকিত বাংলাদেশকে বলেন, ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও এ অগ্নিকান্ডের কারণ জানা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ক্ষয়ক্ষতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত