ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: সমাজকল্যাণ সচিব

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: সমাজকল্যাণ সচিব

স্কলারশিপ শুধু অর্থ দেওয়ার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য একটি অনুপ্রেরণা বা মোটিভেশন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কুতুবপুর ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি ও আবদুর রশীদ সারাংশ স্মৃতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

মাসুদের রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের মেধা ও যোগ্যতার বিকাশে পরিবার, সমাজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হানিফ, জাকির হোসেন, বিএনপি নেতা ইউছুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ সচিব,দেশ গড়ার কারিগর,আগামী দিন,মেধাবী শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত