ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, আজমিনা-রাদওয়ানের ৭ বছর কারাদণ্ড

হাসিনা ১০, টিউলিপ ৪, আজমিনা-রাদওয়ানের ৭ বছর কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বোন শেখ রেহানার সন্তান যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন। রায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খুরশিদ আলম-কে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং রাজউক ও গণপূর্ণ মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ১৮ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রবিউল আলম রায়ের জন্য সোমবারের দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ সংক্রান্ত ছয়টি মামলা ২০২৫ সালের জানুয়ারি মাসে দুদক দায়ের করে।

এর মধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ৪টি মামলার রায় ইতোমধ্যে হয়েছে, যেখানে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ডের মধ্যে রয়েছেন শেখ হাসিনা। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে পুতুলকে ৫ বছর করে, বোন শেখ রেহানাকে ৭ বছর এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ২ বছরের সাজা দেওয়া হয়েছে।

প্লট দুর্নীতি মামলা,টিউলিপ রিজওয়ানা সিদ্দিক,রাদওয়ান মুজিব সিদ্দিক,আজমিনা সিদ্দিক রূপন্তী,কারাদণ্ড,আদালত,রায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত