ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

এর আগে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে রিট দায়ের করেন তিনি।

সারাদেশ,দুর্ঘটনা,পরিত্যক্ত,গভীর নলকূপ,ভরাটের নির্দেশ,হাইকোর্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত