অনলাইন সংস্করণ
১৬:০৩, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব গ্রহণের সময় প্রসিকিউটররা নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানান। পরে তিনি নিজ কার্যালয়ে প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে চিফ প্রসিকিউটর পদে আমিনুল ইসলামের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।