ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ ও ময়মনসিংহ-২ আসনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে এই দুই আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, কুমিল্লা-১১ আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা এবং ময়মনসিংহ-২ আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। আবেদনে তারা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির ১০ জন, জামায়াতে ইসলামীর ৭ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচনি ট্রাইব্যুনাল,হাইকোর্ট,ব্যালট পেপার,রেজাল্ট শিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত